বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইসরাইলের বিভিন্ন শহরে পুনরায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলা জোরদার
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১১:৩৯ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৫ ১১:৪৫ পিএম  (ভিজিট : ১৯১)
X

সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন শহরে  পুনরায় ক্ষেপনাস্ত্র হামলা শুরু করেছে ইরান।  আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাইফাসহ দেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে।  আল-জাজিরা বলছে, ইসরাইলের সামরিক বাহিনী ইরানের হামলা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলা করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করা হচ্ছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।  এর আগে ইসরাইলের তেল আবির শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরাইল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে আছি। সোমবার ইসরাইলি বিমানঘাঁটি পরিদর্শনকালে ইসরাইলি প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তেহরানের আকাশপথের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেন ইসরাইলের সামরিক বাহিনী কর্মকর্তারা।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝