রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তম শিক্ষক নিবন্ধনধারী
মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ১৬৫)
X

শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় তারা ভেতরে যান।

এর আগে আজ দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ওনাদের মধ্যে আমরা পাঁচজনকে সচিবালয় পাঠিয়েছি, যেন তারা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কথা বলে বিষয়গুলো আপডেট নিয়ে আসে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ তারা সচিবালয়ের দিকে রওনা হলে আমরা বাধা দিই এবং পরিস্থিতি সমাধানে আলোচনার পথ খুলি। তখন পাঁচজনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়।’

আন্দোলনকারীদের ভাষ্যমতে, প্রতিনিধিদলের সদস্যরা এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চান। তারা ১৭তম ব্যাচের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো:

১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে।

২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।

৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝