রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকরা মার্চে বাড়তি ২৫ হাজার কোটি টাকা তুলেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:২৬ পিএম  আপডেট: ১২.০৬.২০২৫ ৪:৩৪ পিএম  (ভিজিট : ১৫৩)
X

রাজধানীসহ সারাদেশেই গ্রাহকরা হঠাৎ করে গত মার্চ মাসে ব্যাংক থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারিতে ব্যাংকের বাইরে নগদ টাকা ছিল দুই লাখ ৭৪ হাজার ২৩০ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা আরও কমে দাঁড়ায় দুই লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকায়। তবে মার্চে তা লাফিয়ে বেড়ে দুই লাখ ৯৬ হাজার ৪৩১ কোটি টাকায় পৌঁছায়। ফলে মার্চে এক মাসেই নগদ অর্থ বেড়েছে ২৪ হাজার ৯৩৬ কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, মার্চে রমজান ও ঈদুল ফিতরের কারণে সাধারণ মানুষের মধ্যে নগদ টাকার চাহিদা বেড়ে যায়। পাশাপাশি ওই সময় কয়েকটি ব্যাংক একীভূত হওয়ার গুজবও বাজারে ছড়িয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে গ্রাহকরা নিরাপত্তার জন্য টাকা তুলে নেন।

তবে শুধু গ্রাহক নন, কেন্দ্রীয় ব্যাংকও ওই মাসে ব্যাংকগুলোকে নগদ সহায়তা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চে বাজারে ছাপানো টাকার পরিমাণ দাঁড়ায় ৪ লাখ দুই হাজার ৭৩৩ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ৩ লাখ ৭৮ হাজার ৭০৮ কোটি এবং ফেব্রুয়ারিতে ৩ লাখ ৭৪ হাজার ৬০২ কোটি টাকা।

একইভাবে বাজারে প্রচলিত মোট মুদ্রা (কারেন্সি ইন সার্কুলেশন) জানুয়ারিতে ছিল দুই লাখ ৯৯ হাজার ৫১০ কোটি, ফেব্রুয়ারিতে কমে দাঁড়ায় দুই লাখ ৯৮ হাজার ৩৮২ কোটি এবং মার্চে তা বেড়ে দাঁড়ায় তিন লাখ ২১ হাজার ১৬০ কোটি টাকায়।

বিশ্লেষকদের মতে, রমজানের মৌসুমে লেনদেন বেড়ে যাওয়ায় নগদ টাকার চাহিদা বাড়ে। একই সময়ে ব্যাংকখাত নিয়ে জনমনে আতঙ্ক এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কিছু ব্যাংকে তারল্য জোগান দেওয়ায় নগদ টাকার সরবরাহও বেড়ে যায়। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের আগস্টে মানুষের হাতে নগদ অর্থ ছিল দুই লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা ডিসেম্বর নাগাদ কমে দাঁড়ায় দুই লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকায়।

তবে চলতি বছরের মার্চে আবার তা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এই প্রবণতা ইঙ্গিত দেয়, ব্যাংকখাত নিয়ে মানুষের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি। বিশেষ করে, আগের সরকারের আমলে দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের ঘটনায় ব্যাংকখাত নিয়ে উদ্বেগ তৈরি হয়। এছাড়া সুদহার দীর্ঘসময় ৯ শতাংশে সীমাবদ্ধ রাখায় আমানতের আকর্ষণ কমে যায়, যা তারল্য সংকট তৈরি করে। বর্তমানে সেই সীমা তুলে নেওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, বাজারে অতিরিক্ত টাকা ছাপা ও সরবরাহ মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে। তাই এই অবস্থা দীর্ঘমেয়াদি হলে আর্থিক স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝