রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া অর্থ ফেরাতে
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাজ্যের
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:০৩ এএম  আপডেট: ১২.০৬.২০২৫ ২:৪০ পিএম  (ভিজিট : ১৫০)
X

ক্তরাজ্যের  বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন ।  গতকাল বুধবার ( ১১ জুন ) যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জনাথন রেনল্ডস। এ সাক্ষাতে তিনি এ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।  খবর বাসস ।

বৈঠকে যুক্তরাজ্যের বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস বন্ধুত্বপূর্ণ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নসহ বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।  পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য বৃদ্ধির কৌশল ও বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

মুহাম্মদ ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন, বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো।  বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) শুরু করার প্রস্তাব দেন। তিনি জানান, ঢাকা ইতিমধ্যে জাপানসহ একাধিক দেশের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করেছে।  বৈঠকে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক অংশগ্রহণ করেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝