রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞান পার্টির টার্গেট গরু ব্যবসায়ী, দুই জনের ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:০৪ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৫ ৪:০৮ পিএম  (ভিজিট : ১৯৮)
X

কোরবানি হাট ও গরু বসায়ীদের টার্গেট করেছে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যরা।  রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই গরু ব্যবসায়ীর ২৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে।  গতকাল বৃহস্পতিবার  (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা দিকে এই ঘটনা ঘটে।  ওই দুই ব্যবসায়ীর নাম মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। 

পরে অচেতন অবস্থায় হাসানকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মো. আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। জামালপুরের বকশীগঞ্জের চরগাওয়াইয়া গ্রাম থেকে কোরবানির গরু বিক্রি করতে রাজধানীতে এসেছিলেন তারা।

সহকর্মী নূর ইসলাম বলেন, ‘২৮টি গরু নিয়ে রাজধানীর তিব্বত গরুর হাটে আসেন তারা। এর মধ্যে কিছু গরু বিক্রি করে ২৫ লাখ টাকা তাদের কাছে রাখেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাবার খেতে হাট থেকে বের হন। বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না এলে আমরা তাদের খুঁজতে বের হই। পরে রাস্তার পাশে অচেতন অবস্থায় দুজনকে পাওয়া যায়। সেখান থেকে আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে এবং হাসানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসান নামের এক ব্যক্তির ২৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগ পেয়েছি। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝