রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমলাপুর হাটের ইজারা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন
আব্দুর রউফ :
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৫:৩১ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৫ ১০:৩৬ পিএম  (ভিজিট : ১৭৩)
X

আসন্ন ঈদুল-আজহাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কোরবানির পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এবার দক্ষিণ সিটির আওতাধীন ব্রাদার্স ইউনিয়ন মাঠ সংলগ্ন কমলাপুর হাটের ইজারা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. ইসমাইল হোসেন। ইজারা চূড়ান্ত হওয়ার পর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে হাটের প্রস্তুতি কাজ।

 হাটে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে থাকছে দুর-দুরান্ত থেকে আগত পশু বিক্রেতাদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা।
জানতে চাইলে হাটের ইজারাদার ইসমাইল হোসেন এ প্রতিবেদককে বলেন, ক্রেতারা যেনো নির্বিঘ্নে হাটে এসে কোরবানীর পশু ক্রয় করতে পারেন এবং বিক্রেতারাও যেন তাদের পশু নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেজন্য সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

 একইসাথে হাট এরিয়ায় সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, ভলেন্টিয়ারিং সার্ভিস, জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা এবং ক্রেতাদের জন্য পার্কিং সুবিধা থাকছে বলে জানান তিনি। এদিকে হাটের চলতি প্রস্তুতির মধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। ইতোমধ্যে মেরাদিয়া ও আফতাবনগর হাটটি হাই কোর্টের আদেশে বাতিল হয়। বাকি ৯টি হাটের মধ্যে প্রথম পর্যায়ে পশুর হাটের ইজারায় পাঁচটি হাট চূড়ান্ত হয়। দ্বিতীয় দফায় চারটি ইজারার যাচাইবাছাইকরণ প্রক্রিয়া নগর ভবনে আন্দোলনের জেরে শেষ হয়নি।

গত বুধবার সচিবালয়ে বসে করপোরেশনের কর্মকর্তারা যাচাইবাছাই করে আরেকটি হাট চূড়ান্ত করেন। বাকি দুটি হাটের দর সরকারি মূল্যের চেয়ে কম হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি হাটের ইজারাদাররা অল্প সময়ে হাটের সব প্রস্তুতি নিতে পারবেন না বলে আবেদনের পরিপ্রেক্ষিতে হাটটি স্থগিত করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, দক্ষিণ সিটি এলাকার জন্য ১১টি হাট ইজারা দেয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। তবে আফতাবনগর ও মেরাদিয়া হাট স্থগিত করার কারণে তা কমে ৯টিতে দাঁড়ায়। এর মধ্যে ছয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। তিনটির কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। এর পাশাপাশি সারুলিয়ায় স্থায়ী হাট রয়েছে।  

ডিএসসিসির তালিকাভুক্ত হাটগুলোর মধ্যে রয়েছে- হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার অস্থায়ী পশুর হাট, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গার হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গার হাট, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গার হাট, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গার হাট, দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও ছনটেক মহিলা মাদ্রাসার পূর্ব-পশ্চিমের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল অস্থায়ী হাট, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গার অস্থায়ী হাট এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন কমলাপুর বালুর মাঠ কিংবা কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বের খালি জায়গার অস্থায়ী হাট।


আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝