সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:১৭ পিএম   (ভিজিট : ১৫৫)
X

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন।হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে জাপান পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এদিন ভোররাতে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান স্বাগত জানান প্রধান উপদেষতাকে। 

চারদিনের এ সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরকালে জাপানের সঙ্গে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বাংলাদেশের।  

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝