বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ৭:১০ পিএম  (ভিজিট : ১)
X

বিমান বাংলাদেশের উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ায় জাপানের নারিতা বিমানবন্দরে আটকা পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সফরসঙ্গী ও যাত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

জাপানের নারিতা থেকে ঢাকার পথে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।

পরে বিকাল সোয়া ৫টায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিমানের জনসংযোগ বিভাগ বলে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।

বিমানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিলম্বিত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও সেটি তখনো নারিতা বিমানবন্দরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন এক যাত্রী।

তিনি জাপানের সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টা) ৬টা ১৭ মিনিটে বিমান চলতে শুরু করে। তবে পাঁচ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন।

এর ৪০ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, আমরা আগের স্থানেই ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন।

পরে ওই যাত্রী বলেন, ক্যাপ্টেন ইমামুল রাত ৮টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) ঘোষণা দেন, ‘কাজ চলছে, তবে আরও সময় লাগবে’। আপনাদের লবিতে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদের কিছুক্ষণ অবস্থান করার ব্যবস্থা করা হচ্ছে।

সফরসঙ্গীদের একজন জানান, প্রধানমন্ত্রীকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়া হয়েছে। পরে যাত্রীদেরও নিয়ে যাওয়া হয়। জাপানের নারিতা বিমানবন্দরে বিমানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী, তার সফরসঙ্গী ও যাত্রীদের লবিতে নিয়ে যাওয়া হয়। চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।



আ  দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝