রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশাল বহর নি‌য়ে ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ২২৭)
X

আগামী ৩১ মে বিশাল ব্যবসায়ী বহর নিয়ে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১৫০ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে এবং চীন-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠকে যোগ দেবে। পাশাপাশি তারা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সফরকালে একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করা হবে। যেখানে শত শত চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝