রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান ডিএমপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X

সম্প্রতি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে জরুরি সেবা নম্বর-৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি। 

কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে জরুরি সেবা নম্বর-৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি। 

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। এরপর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল।
 
এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তবে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন। এ সময় মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করেন তারা। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদেরকে বিকেল সাড়ে ৩টায় মুচলেকা গ্রহণপূর্বক ছেড়ে দেয়া হয়।
 
তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হলো। এ ছাড়া কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝