রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ২০২)
X

সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবমিলিয়ে এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এই হিসেবে প্রতিদিন দেশে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গত বছরের এপ্রিলে দেশে ২০৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সবমিলিয়ে চলতি অর্থবছরের ১০ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। আর একক মাস হিসেবে সদ্য বিদায়ী এপ্রিলে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে এ পর্যন্ত কোনো একক মাস হিসেবে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। পাশাপাশি সদ্য বিদায়ী এপ্রিলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝