সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দীতে হেফাজতের মহাসমাবেশে আলেমদের ঢল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১০:২২ এএম  আপডেট: ০৩.০৫.২০২৫ ১০:২৬ এএম  (ভিজিট : ১৪৪)
X

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আলেম, ওলামা মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মিলণ মেলা। এই মহাসমাবেশে বর্তমান অন্তর্বর্থীকালীন সরকারের আমলে নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন আহবান।

আজ  শনিবার (০৩ মে) রাজধানীতে মহাসমাবেশ ভোর থেকেই সোহরাওয়ার্দীতে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন।  শনিবার মহাসমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে।  সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে সমাবেশ।

শনিবার ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে৷ এর আগে গত শুক্রবার (২ মে) বিকালে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা৷ এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।  ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার অনুরোধ জানিয়েছেন নেতারা। 

ঢাকার বাইরে থেকে আগতদের জন্য তিনটি নির্ধারিত পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে। নেতারা বলেছেন, এই নির্দেশনা অনুসরণ করলেই সমাবেশে বিশৃঙ্খলা এড়ানো যাবে এবং শান্তিপূর্ণভাবে দাবিগুলো উপস্থাপন সম্ভব হবে।

সমাবেশ কেন্দ্র করে এর আগেই রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় মিছিল ও গণসংযোগ করেছে হেফাজতের নেতাকর্মীরা। তারা মিছিল থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দেশের ধর্মপ্রাণ জনতাকে কর্মসূচিতে যোগ দিয়ে ‘ইসলাম ও ন্যায়বিচারের’ পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক থাকবে। হেফাজত নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ মানুষদের ভাবনা সরকার ও সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝