রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২৪৬)
X

সাহসিকতা, সেবা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। আগের বছরগুলোর তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও বস্তুনিষ্ঠ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতি বছর চারটি বিভাগে—বিপিএম (সাহসিকতা), বিপিএম (সেবা), পিপিএম (সাহসিকতা) এবং পিপিএম (সেবা)—এই পদক দেওয়া হয়ে থাকে। চলতি বছর সেই ধারাবাহিকতায় মনোনীতদের তালিকা ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চূড়ান্ত করে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যা অল্প সময়ের মধ্যেই গেজেট আকারে প্রকাশ পাবে।

আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ দরবার অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে বিপিএম ও পিপিএম তুলে দেবেন।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, “এবার কেবলমাত্র যারা ব্যতিক্রমী সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তারাই পুরস্কার পাচ্ছেন।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝