বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গুলশানে রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ পিএম  আপডেট: ২২.০৪.২০২৫ ৮:৫০ পিএম  (ভিজিট : ২৫৪)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৯নং ওয়ার্ডের আওতাধীন গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।
 আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অভিযানে গুলশান-২ এর উত্তর জামে মসজিদ ডান পাশে ও বাম পাশের ৯৭ নং রোড, ডিএনসিসি কাঁচা বাজারের সামনে, ৯৮ নং রোড ডিএনসিসি মার্কেটের পিছন সাইট এবং আশে-পাশের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ২০০টি দোকান উচ্ছেদ করে প্রায় ২ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান, চায়ের দোকান। 

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহীদুল ইসলাম। এছাড়াও রাস্তার উপর রাবিশ রাখার কারণে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মালিককে ১০ হাজার টাকা, রাস্তার উপর মালামাল রাখার কারণে ২ দোকানিকে ১ হাজার ও ২ হাজার টাকা, একজন দোকানিকে সিটি কর্পোরেশনের রাজস্ব কর না দেয়ার কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট মোবাইল কোর্টে মোট ৪টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করে হয়েছে।

ম্যাজিস্ট্রেট মো: শাহীদুল ইসলাম বলেন, 'রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও অনেক বেড়েছে। ডিএনসিসি থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।'

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝