রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযাানে, ডিএসসিসি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:১০ এএম  আপডেট: ১৯.০৪.২০২৫ ১১:৩২ এএম  (ভিজিট : ৩০৩)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আজ শনিবার (১৯ এপ্রিল) যাত্রাবাড়ী হতে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে এবং যাত্রাবাড়ী হতে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া এঁর উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ছয়শত পরিচ্ছন্ন কর্মী এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। 

সকাল ৬ ঘটিকায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে যাত্রাবাড়ী হতে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১০ কি. মি. এবং যাত্রাবাড়ী হতে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত   মহাসড়কে ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়েছে।  

পরিচ্ছন্নতা প্রোগ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া বলেন মহাসড়কে ও মহাসড়কের আইল্যান্ডে দীর্ঘদিন ময়লা জমে থাকায় বায়ুদূষণসহ পরিবেশের বিভিন্ন ক্ষতি হচ্ছিল। মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন হওয়ায় এখানে সিটি কর্পোরেশনের  নিয়মিত পরিচ্ছন্ন কর্মী নিয়োগের সুযোগ নেই। 


সম্প্রতি মাননীয় পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সাইনবোর্ড এলাকা পর্যন্ত মহাসড়কের ময়লা পরিস্কারের ফলে এই মহাসড়ক ব্যবহারকারীগণ যেমন স্বাস্থ্যগত ঝুঁকি থেকে রক্ষা পাবেন, ঠিক তেমনি পরিবেশ দূষণ রোধ সম্ভব হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি এখন হতেই ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিস্কার চলমান রয়েছে। এছাড়া, আগামী ২৩ তারিখ হতে দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল-ড্রেন উদ্ধার ও পরিস্কারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। 

ডেঙ্গু মৌসুম মোকাবেলার জন্য মশক কর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা শুরু হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ভাবে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসক নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

পরিচ্ছন্নতা অভিযানে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। 

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝