রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬,
১৯ মাঘ ১৪৩২
ই-পেপার

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
অর্থ-বাণিজ্য
শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 13 April, 2025, 7:13 PM  (ভিজিট : 241)

বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে বাড়লো নতুন শিল্পের গ্যাসের দাম। শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভে ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি (এপ্রিল) মাসের বিল থেকেই কার্যকর হবে।

রোববার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ টাকা ৭৫ পয়সা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫ দশমিক ৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে, নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

আ.দৈ/আরএস




   বিষয়:  শিল্পে   গ্যাসের   দাম   প্রতি   ঘনমিটারে   বাড়লো   ১০ টাকা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুমিল্লা-৪ মঞ্জুরুল ও কুমিল্লা- ১০ গফুর ভূঁইয়ার আপিল খারিজ
চট্টগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি করা হয়েছে
ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তাকল্পে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ
চট্টগ্রামের সীতাকুেণ্ড জঙ্গল ছলিমপুরে অবৈধ অস্ত্রের গোডাউন,সন্ত্রাসীদের আস্তানা
“সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ, ডাকসুতে আলোচনার ঝড়
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দরপত্র জালিয়াতি, সিন্ডিকেটের কবজায় ১০০ কোটির কাজ
ফরিদপুরে ভেকু পুড়ালোর ঘটনায় বিএনপিকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ডকুমেন্টেশন এবং লিমিট লোডিং কার্যাবলীর কেন্দ্রীকরণ ও অটোমেশনে মাইলফলক অর্জন
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝