রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি মোনাজাতের মাধ্যমে শেষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:৪০ পিএম  আপডেট: ১২.০৪.২০২৫ ৬:৪২ পিএম  (ভিজিট : ২২২)
X

ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে মোনাজাত শেষ হয়।

রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

এর আগে আজ সকাল থেকেই সারাদেশ থেকে স্রোতের মতো জনতার মিছিল আসতে থাকে। এতে করে দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় সেখানে বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীসহ অনেকে।

সমাবেশে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝