রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবি ও এয়ারটেল অ্যাপে পিন ছাড়াই বিকাশ পেমেন্টে রিচার্জ সুবিধা চালু
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:২২ পিএম   (ভিজিট : ২৬৫)
X

এখন মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে বিকাশ অ্যাকাউন্টকে যুক্ত করে গ্রাহকরা পিন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে টক-টাইম, ইন্টারনেটসহ অন্যান্য সেবার পেমেন্ট করতে পারছেন। পাশাপাশি, ‘পছন্দের পেমেন্ট পার্টনার’ হিসেবেও বিকাশ-কে যুক্ত করা হয়েছে মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ দুটিতে। এছাড়া, বিকাশ অ্যাপ থেকেও পছন্দমতো রবি’র ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেল-এর ‘মাই প্যাক’ কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

এদিকে, ‘মাই রবি’ অ্যাপ থেকেই বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবাও সম্প্রতি শুরু হয়েছে ।

উদ্ভাবনী এই সেবাগুলো গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক, নিরাপদ ও ঝামেলাহীন করে তুলবে। গ্রাহকরা বিকাশ-কে একবার পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করে নিলে ওটিপি বা পিন ছাড়াই ওয়ান-ক্লিকে ডিজিটাল কনসেন্ট (সম্মতি) দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি, বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ অপশন এ রবি ও এয়ারটেল গ্রাহকরা রবি’র ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেল-এর ‘মাই প্যাক’ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অফার বেছে নিতে পারবেন।

এছাড়া, এখন ‘মাই রবি’ অ্যাপ থেকেই সহজে ও নির্বিঘ্নে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন রবি গ্রাহকরা। ‘মাই রবি’ অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে এখন থেকে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকরা মাত্র এক ক্লিকেই বিকাশ-এর গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝