রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২২৯)
X

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। ব্যাংকগুলো হলো— সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। তবে ওই দিন জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকার বেসরকারি শিক্ষকদের ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে এ বিশেষ ব্যবস্থা নিয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন দিতে ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে দেওয়ার বিষয়টি বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর/২০২৪ মাসের (আংশিক-লট-৫), জানুয়ারি/২০২৫ মাসের (আংশিক-লট-২), ফেব্রুয়ারি ২০২৫ মাসের (আংশিক-লট-১) এবং ঈদ-উল-ফিতর ২০২৫ (আংশিক-লট-২) এর বেতনভাতাদি ইএফটি-তে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে এ সংক্রান্ত জি.ও. জারি করা হয়েছে। বর্ণিত শিক্ষক/কর্মচারীগণের ঈদ-উল-ফিতরের পূর্বেই বেতনভাতাদি উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদ্‌যাপনের নিমিত্তে ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক অদ্য ২৭.০৩.২০২৫ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত এবং আগামী ২৮.০৩.২০২৫ (শুক্রবার) ০১ (এক) দিন খোলা রাখা প্রয়োজন।

সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাং খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝