রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ কোটি টাকার অবৈধ সম্পদ, স্ত্রী-মেয়েসহ সাবেক এমপি তানভীরের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ৪০০)
X

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০২ মার্চ) দুপুরের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে তানভীর ইমামের নামে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করেছেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি আরও বলেন, তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরো একটি মামলা করা হয়েছে। এই মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়। এছাড়া তানভীর ইমামের মেয়ে মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে তৃতীয় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়।  

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝