রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার সাভারে চলন্ত বাসে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৮:০০ পিএম  আপডেট: ০২.০৩.২০২৫ ৮:০৭ পিএম  (ভিজিট : ১৮৯)
X

রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণলঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল।

ঢাকার সাভারে রোববার (২ মার্চ) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা বলেন, রোববার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার চক্রবর্তী থেকে রাজধানী বাসে করে মিরপুরের উদ্দেশ্যে রওনা হই। পরে বাসটি বেলা ২টার দিকে সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা দুইজন ব্যক্তি বাস থেকে নামার জন্য গেটে যান এবং আরো কয়েক জনকে বাসে তুলে নেন। পরে তারা ধারালো অস্ত্র বের করে বাসে থাকা ২০/২৫ জন যাত্রীকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূলবান জিনিসপত্র নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় বাস থামিয়ে নেমে যায়।  

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল বলেন, চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েকজন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। চালকের বক্তব্যে বুঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। 

এতে সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এক সাথে তদন্তে নেমেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝