রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবু সাঈদ হত্যা মামলা : ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৯৪)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই গণাভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৪ জনকে আগামী ৯ এপ্রিল হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছেন। আরও জানানো হয়, আগামী ৯ এপ্রিলের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন যেন দাখিল করা হয়।

এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এ মাসেই পাওয়া যাবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এ ঘটনায় সাবেক এ এস আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সরাসরি যুক্ত ছিলেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে ইন্ধন যুগিয়ে ছিলেন।

অন্য মামলায় গ্রেপ্তারকৃত এসব আসামিদের আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝