রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গত রমজানের তুলনায় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৭১)
X

এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার পুরো রমজান মাস জুড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় এবার সহনীয় পর্যায়ে আছে। সরকার এটি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে, ফলে সামনে পরিস্থিতি আরও ভালো হবে।

বাজারে সয়াবিন তেল সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব জানান, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিন তেলের কিছুটা ঘাটতি রয়েছে। তবে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে খোলা তেলের সংকট অনেকটাই কমে এসেছে। তিনি আরও বলেন, সরকারের মনিটরিং অব্যাহত থাকবে এবং এতে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝