সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২১৩)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আগামী বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে। দলটির আহ্বায়ক হিসেবে নাম শোনা যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের। নতুন দলের দায়িত্ব নেওয়ার আগে উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করবেন।

দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ সদস্যসচিব পদ নিয়ে আখতার হোসেনের নাম শোনা যাচ্ছে। যদিও এর আগে এ পদে একাধিক জনের নাম সামনে আসে। সব পক্ষের সমঝোতায় আখতারই এ পদে আসছেন বলে জোরেসোরে শোনা যাচ্ছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝