রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ০)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ও বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। অপরাধীদের দমনে দমন-পীড়নের পথ অনুসরণ না করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাই তাদের অবস্থান।

রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় অর্থের জোগান দিচ্ছেন। ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে কঠোরভাবে সহিংসতাকারীদের দমন করতে পারতেন। কিন্তু তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই প্রতিশোধপরায়ণতার পথ অনুসরণ করছেন না।

নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার এবং রাজপথে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও  এস এম জিলানী।

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদারের সঞ্চালনায় সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝