রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৮৭)
X

রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লী এলাকায় ছয়টি দোকান ও বাসা লুট করেছে একটি চক্র। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।পুলিশ জানিয়েছে, মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লীতে কয়েকটি দোকানে লুট হয়েছে।

তবে এটি ডাকাতি নাকি দস্যুতা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোররাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের সামনে নামেন। তারা তালা কেটে দোকানের সামনে থেকে সরে যান।

কয়েক মিনিট পর এসে শাটার খুলে নগদ টাকা ও দোকানের মালপত্র লুট করে তারা চলে যান। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি।

ভুক্তভোগী ‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, ‘সকালে এসে দেখি শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।’ পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউসের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন গণমাধ্যমের কাছে। একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এ ছাড়া ওই এলাকার আরও দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, ‘দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।’

তিনি আরও বলেন, ‘২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।’ 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পায়ে কেডস, পরনে সবুজ স্যুট পরিহিত এক ব্যক্তি আশপাশে তাকাচ্ছেন। তার অন্য দুই সঙ্গী দোকান থেকে মালপত্র লুট করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র।

আ.দৈ/আরএস 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝