রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৩৪)
X

আবারো পোশাক শিল্প শ্রমিকদের আন্দোলনে অস্থিতিশীল সাভার।  বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করায় ৎসড়কের উভয় পাশের লেনে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে অবস্থান নিয়ে শ্রমিকরা এই অবরোধ করেন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন বলে জানান স্থানীয় প্রতিনিধি।

বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় কয়েক শতাধিক শ্রমিক কাজ করেন। তারা এখন পর্যন্ত গত জানুয়ারি মাসের বেতন পাননি। একইসঙ্গে ওভারটাইমের টাকাও দেয়নি কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে পাওনা পরিশোধের কথা বলেছিল। কিন্তু তারা বেতন ও ওভারটাইমের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি।

শ্রমিকরা আরও বলেন, আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি। কারো কারো পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু আমরা কারখানার কর্তৃপক্ষকে কয়েকবার শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছি। তবে কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা বলেন, আমাদের কারখানার শ্রমিকদের প্রতি মাসের বেতন ১০ তারিখের ভেতরে পরিশোধ করা হয়। কিন্তু মালিকপক্ষ আমাদের জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেনি। তা ছাড়া কয়েকদিন আগে কারখানায় এসে দেখি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা করে না। পাওনা টাকা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, হেমায়েতপুরে বসুন্ধরা ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানার শ্রমিকরা দুটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। আমরা উভয় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু এখনো সমাধান হয়নি। ছেইন অ্যাপারেলস কারখানাটিতে সাধারণ ছুটি চলছে এবং তাদের কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বকেয়া পরিশোধের কথা জানিয়েছে। এ ছাড়া হেমায়েতপুরে বসুন্ধরা পোশাক কারখানার সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝