ছাত্রলীগের ইডেন কলেজ শাখার নেত্রী বৈশাখি আটক
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখিকে আটক করেছে কলেজের শিক্ষার্থীরা। পরে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানা পুলিশ। দুপুরে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।জানা গেছে, বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তিনি অনার্সের সার্টিফিকেট তুলতে এসেছিলেন। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
ওসি কাশৈনু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।




















