রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবির ছাত্রী হলের খাবারে নখ কাটার মেশিন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৬ পিএম   (ভিজিট : ২৪৫)
X

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল’ এ রাতের খাবারে নখ কাটার মেশিন পাওয়া গেছে। এ ঘটনায় ক্যানটিন অপারেটরকে অপসারণ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাটার মেশিন পান।ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি রাতে ডাইনিং থেকে মুরগির গিলা কলিজা নিয়ে আসি। রুমে এসে প্যাকেট খুলে দেখি নেইল কাটার। কাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, খাবারে এটা দেখতে পেয়ে খাবার না খেয়েই থাকতে হয়েছে আমাকে।

অন্য আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের ডাইনিংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। হলের মামাদের ঘরের বাচ্চারা সবসময় ডাইনিংয়ে থাকে। কী যে একটা বাজে পরিবেশ এ ডাইনিংয়ে। একদিন একটা ছেলে অপরিষ্কার হাতে খিচুড়ির পাতিল থেকে খাচ্ছিল। খালারা সেই খাবার আমাদের কাছে বিক্রি করেন। নিজ চোখে দেখার পর থেকে অরুচি চলে আসছে।

জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলের প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যানটিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যানটিন পরিচালনা করবে। এর আগেই বর্তমান অপারেটরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল কিন্তু আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এ রকম ঘটনা ঘটিয়েছে। আমরা তাকে বাদ দিয়ে ১ তারিখ থেকে নতুন অপারেটর নিয়োগ দিচ্ছি। বর্তমান অপারেটর এ মাসের শেষ পর্যন্ত ক্যানটিন চালাবে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝