রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৩ এএম   (ভিজিট : ১৮১)
X

দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপে ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হলো বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি। আজ দুপুর ১২টার মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের  মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। 

আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়  শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। 

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন, যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত। 

এদিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গীর এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গতকাল শনিবার গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে এ নির্দেশনা দিয়েছেন। 

শনিবার ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে মোনাজাতের দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা যায়। 

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ হয়।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝