রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৯৯৯ সেবা ইংরেজি ভাষায়ও পাওয়া যাবে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪০ পিএম  আপডেট: ১৩.০২.২০২৫ ৩:৪৬ পিএম  (ভিজিট : ১৩৯)
X

বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, পুলিশের মহাপরিদর্শক বাংলাদেশ বাহারুল আলম । 

আইজিপির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি-বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ড ফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।

ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য প্রতিদিন তিন শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু করা হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে এ সেবা চালু হয়েছে।
 
উল্লেখ্য, ৯৯৯ নাম্বারে ডায়াল করে ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে। 
এমআই



আরো পড়ুন
Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝