রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুর থেকে আসবে ২৬৫ কোটি টাকার নন বাসমতী চাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৭ পিএম  আপডেট: ১১.০২.২০২৫ ৮:১৪ পিএম  (ভিজিট : ২০১)
চালের ফাইল ছবি
X

চালের ফাইল ছবি

ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মিয়ানমারের পর এবার সিঙ্গাপুর থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটি থেকে ২৬৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন চাল কেনা হবে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবালয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৭ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

সিঙ্গাপুরের অ্যাগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি থেকে প্রতি মেট্রিক টন ৪৩৪.৭৭ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২৬৫ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা।
 
এর আগে, বিগত বৈঠকগুলোতে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মিয়ানমার থেকেও কয়েক দফায় চাল আমদানির অনুমতি দিয়েছিল ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝