রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বইমেলার স্টলে ভাঙচুরের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ২২৬)
বইমেলার স্টলে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
X

বইমেলার স্টলে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের দোকান ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। হামলার ঘটনা বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে বলে মন্তব্য করেছেন তিনি। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি। 

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের সহিংসতা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।  
 
ভাঙচুরে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই পবিত্র স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে।
 
এছাড়া সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যেকোনো সহিংসতার ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বলেও বার্তায় জানানো হয়। 

এএস//


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝