রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিচারপতি আব্দুর রউফের দ্বিতীয় জানাজা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X


জাতীয় ঈদগাহ মাঠে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ যোহর জাতীয় ঈদগাহ মাঠের দ্বিতীয় জানাজায় ইমামতি করেন কারী আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জামায়াত নেতাদের মধ্যে জানাজায় অংশ নেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির সভাপতি মজিবুর রহমানসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

মরহুমের প্রথম জানাজা রোববার বাদ আসর গুলশান গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হয়। সোমবার বাদ মাগরিব ময়মনসিংহের গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

 উল্লেখ্য, সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৬২ সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে আইন-ব্যবসায় নিয়োজিত হন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮২ সালের ২৯ জানুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন বিচারপতি আবদুর রউফ। 

তিনি ১৯৯৫ সালের জুন মাসে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝