রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলন
আহতদের চিকিৎসাদাতা বিদেশিরা করমুক্ত সুবিধা পাবেন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম  আপডেট: ০৫.০২.২০২৫ ৭:৫৯ পিএম  (ভিজিট : ২০৬)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা করতে আসা বিদেশি চিকিৎসকদের ফি, হোটেলভাড়া, আপ্যায়ন ব্যয় বাবদ যত টাকা দেওয়া হবে, তা আয়করমুক্ত থাকবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফি, হোটেলভাড়া, খাবার ব্যয় ও বিমানভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হলো।

২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ধারার ১ নম্বর উপ-ধারার ক্ষমতাবলে এই অব্যাহতি দিয়েছে এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিকদের তাদের কাজের জন্য বেতন বা সম্মানীসহ যেকোনো পরিমাণ অর্থ দেওয়া হলে তার ওপর ৩০ শতাংশ পর্যন্ত উৎসে কর কেটে রাখার বিধান আছে।

এর আগে বিদেশি চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে বিদেশি চিকিৎসকরা বাংলাদেশে আসেন।  

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলেনে নিহত  আহত হন অন্তত ২৫ হাজার। ৮১৯ জনের মৃত্যুর তথ্য মিললেও ৬৩০ জনের নাম জানা গেছে। অজ্ঞাত ১৮৯ জন। নিহতদের মধ্যে ৬৯ শতাংশই ৩০ বছরের কম বয়সি। এদের মধ্যে ১৮ শতাংশই ১৮ বছরের কম বয়সি শিশু, বাকি ৫১ শতাংশ নিহত ৩০ বছরের কম বয়সি তরুণ-যুবক। এই হত্যাকাণ্ডে নিহতদের প্রায় ৭০ শতাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

র/আ




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝