রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেসিক ব্যাংকের দুই হাজার ২৬৫ কোটি জালিয়াতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২২৬)
X

২০১৫ সালের সেপ্টেম্বরে ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের দুই হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৫৯টি মামলা করে দুদক। তার মধ্যে ১৪টি মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম স্বঃপ্রণোদিত’ হয়ে এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে জানান।

সংবাদমাধ্যমকে তিনি জানান, ১৪টি মামলার একটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং বাকি ১৩টি মামলা অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে ছিল। এসব মামলার আসামি শেখ আব্দুল হাই বাচ্চুসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। মামলাগুলো আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে দুদককে।

এসব মামলার কোনোটিতেই আসামি ছিলেন না ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। তবে অভিযোগ ছিল, বেসিক ব্যাংকের মত ভালো মানের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংককে নাজুক অবস্থায় নিয়ে যাওয়ার হোতা ছিলেন তিনি।

প্রায় ৭ বছর তদন্ত শেষে ২০২৩ সালের জুনে ৫৯ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। এর মধ্যে ৫৮টিতে বাচ্চুর নাম আসে। অভিযোগপত্রভুক্ত আসামির তালিকায় আছেন ৪৬ ব্যাংক কর্মকর্তা ও ১০১ জন গ্রাহক। তবে এসব মামলার কোনোটিতে পরিচালনা পর্ষদের কাউকে আসামি করেনি দুদক।

গত বছরের ৫ নভেম্বর বেসিক ব্যাংকের প্রায় ৯৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের চার সদস্যকে আগামী ২ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন।

আ. দৈ/এএস









  বিষয়:   বেসিক  ব্যাংক 


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝