রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ২৫১)
বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাত করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
X

বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাত করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দক্ষিণ আফ্রিকার দেশ জাম্বিয়া বাংলাদেশি ওষুধ পণ্য নিয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে তাদের দেশে একটি ওষুধ কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য তারা কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝