রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনশক্তি তৈরিতে আট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:৩৩ পিএম  আপডেট: ২৯.০১.২০২৫ ৭:৪৭ পিএম  (ভিজিট : ২০১)
X

নির্মাণ খাতে নতুন করে আরো ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে ৮টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। 

এর আগে ৩ দফায় রিহ্যাব ২১ হাজার নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ সম্পন্ন করেছে । যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকুরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস এ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব। আজ ২9 জানুয়ারি দুপুরে রিহ্যাব কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। 

রিহ্যাব এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া। 

এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, এসআইসিআইপি-রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির (আরটিআই) চেয়ারম্যান রিহ্যাব পরিচালক ইঞ্জি. মোঃ মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, , কো চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক ইঞ্জি. শেখ মোঃ শোয়েব উদ্দিন, রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাব পরিচালক এফ.এম.উবায়দুল্লাহ, সুরুজ সরদার, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, মো: ইমদাদুল হক এবং প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেমসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা স্বাক্ষর করনে। আবাসন শিল্পে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১৩,৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। 

প্ল্যাম্বিং এ্যান্ড পাইপ ফিটিং, মেশন্যারী এবং স্টিল বাইন্ডিং, টাইলস এ্যান্ড মার্বেল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স, এই ৪টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে চার মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।


র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝