রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডিবির সঙ্গে পরিবেশবান্ধব ডিজিটাল ডেটা সেন্টার নির্মাণে চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:৫৮ পিএম  আপডেট: ২৭.০১.২০২৫ ৭:২৩ পিএম  (ভিজিট : ১৮২)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বাংলাদেশ প্রথম সবুজ বা পরিবেশবান্ধব ডেটা সেন্টার নির্মাণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি স্মারক চুক্তি (এমওইউ) সই করেছে। এই প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে।

আজ সোমবার ঢাকায় পিপিপি কর্তৃপক্ষের কনফারেন্স রুমে চুক্তি সই হয়। চুক্তিটিতে সই করেন, পিপিপি বিভাগের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ কে এম আবুল কালাম আজাদ, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন এবং এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দক্ষিণ এশিয়ার জন্য এডিবির পরিচালক টাকিও কোনিশি।

সংশ্লিষ্টরা জানান, এটি একটি অত্যাধুনিক ডেটা সেন্টার হবে, যা চট্টগ্রাম জেলার কাছে বিটিসিএল মালিকানাধীন স্থানে নির্মিত হবে। ডেটা সেন্টারটি পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক সেবা প্রদান করবে এবং বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পূরণ করবে। আন্তর্জাতিক মানের ডিজাইন করা এই সেন্টারটি ভবিষ্যতের চাহিদা পূরণে সর্বোচ্চ কার্যক্ষমতা এবং সম্প্রসারণযোগ্যতা নিশ্চিত করবে।

এডিবির সহায়তা প্রক্রিয়ার মধ্যে থাকবে লেনদেন সেবা, যার মধ্যে রয়েছে সম্ভাব্যতা মূল্যায়ন, প্রকল্প কাঠামো নির্ধারণ এবং আইটি সেক্টরে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টি। এই প্রকল্পটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝