সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসার জন্য ভারতের বিকল্প চীনের কুনমিং:পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৭২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চীনের কুনমিংয়ে চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। চীন সফর শেষে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

কুনমিংয়ে চিকিৎসার খরচ 

পররাষ্ট্র উপদেষ্টা জানান, কুনমিংয়ে চিকিৎসার খরচ ও যাতায়াতের ব্যয় তুলনামূলক কম। তিনি বলেন, “ভারত যখন ভিসা প্রদান বন্ধ রেখেছে, তখন কুনমিং হতে পারে চিকিৎসার জন্য একটি কার্যকর বিকল্প। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।”

বাংলাদেশে হাসপাতাল নির্মাণে চীনের আগ্রহ

তিনি আরও জানান, চীন বাংলাদেশে একটি বড় হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। জায়গা নির্বাচনের বিষয়ে আলোচনায় পূর্বাচলের প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে।

ঋণের সুদ ও শর্তে শিথিলতার আশ্বাস

চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদের হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। চীন এ বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছে বলে জানান তৌহিদ হোসেন।

ব্রহ্মপুত্র নিয়ে আলোচনা

ব্রিফিংয়ে তিনি জানান, চীনের সঙ্গে ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝