রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লন্ডনে চিকিৎসা শেষে ছেলের বাসায় গেলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ২৫৮)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছেলের বাসায় ফিরে গেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নত হয়েছে। তবে এখনও তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রারাইটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝