রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গাদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করবে কানাডা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৭৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের (বীর প্রতীক) সঙ্গে সাক্ষাতে এসে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাতে উভয়ের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ বিষয়ে আলোচনা হয়। 

বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেয়ার জন্য হাইকমিশনার বাংলাদেশের প্রশংসা করেন। এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন কানাডিয়ান হাইকমিশনার।

হাইকমিশনার বাংলাদেশের বন্যা নিয়ে আলোচনা করেন এবং বন্যার পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন। এছাড়া বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের পরিকল্পনার বিষয়ে অবহিত হন। তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা ও বিভিন্ন অগ্রাধিকার বিষয়াবলি নিয়েও আলোচনা করেন।

এসময় ত্রাণ উপদেষ্টা বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জনগণ ত্যাগ স্বীকার করছে। এ কারণে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জন্যও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। পরে হাইকমিশনার বিষয়টিতে আগ্রহ দেখান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝