রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পেয়েছেন নতুন দায়িত্ব
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ১৩০)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পেয়েছেন আলী ইমাম মজুমদার। তিনি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। 

অতিরিক্ত হিসেবে তাঁকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন।

এর আগে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর উত্তরসূরি হিসেবে আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। 


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝