সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভোটার তালিকা হালনাগাদ
ইসিকে সরঞ্জাম সহায়তা দেবে ইউএনডিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৬:১৫ পিএম  (ভিজিট : ১৩০)
X

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনকে (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করবে। রবিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হবে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, রবিবার সকাল ৯টায় ইউএনডিপি এসব সরঞ্জাম হস্তান্তর করবে। ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানান, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় ছবি তোলা, চোখের আইরিশ এবং দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

ইউএনডিপি এর আগেও নির্বাচন কমিশনকে অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ এবং নির্বাচনী সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের পর এর সাধারণীকরণ প্রক্রিয়ায় ইউএনডিপি সহায়তা করবে। তিনি আরও জানান, হালনাগাদ কার্যক্রমে কিছু উপকরণের ঘাটতি রয়েছে, যা ইউএনডিপি সরবরাহ করবে। এছাড়া কারিগরি সহায়তা, হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝