রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আড়াই ঘণ্টার চেষ্টায় হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ১৮১)
X

ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের আড়াই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আজ শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন দুপুর ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে আগুন ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্কাইলিফট। আর পানির ঘাটতি মেটাতে ওয়াসা থেকে পানির গাড়ি আনা হয়। তাদের সঙ্গে যোগ দেন বিজিবি ও সেনা সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, ১১ ইউনিটের চেষ্টায় ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের সঙ্গে বিজিবি ও সেনা সদস্যরাও কাজ করেছেন।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনই কিছু নিশ্চিত করেননি তিনি।


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝