রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তৈরি পোশাক ও মিষ্টিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ২১৬)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ৯ জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। তাতে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের আউটলেটের ভ্যাট ৭ দশমিক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় ব্যাপক সমালোচনা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এর পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআরের ভ্যাট বিভাগ। ভ্যাট কিছুটা কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। আজকালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে। তবে পুরোনো হারের চেয়ে কিছুটা বেশি ভ্যাট দিতে হবে ভোক্তাদের।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় পোশাক খাতের ওপর ভ্যাট কিছুটা কমানো হয়েছে। এদিকে পোশাকের পাশাপাশি মিষ্টির দোকানের ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। মিষ্টির দোকানের ভ্যাট সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এ ছাড়া নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এটি আগে ছিল ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্যাট হবে ১০ শতাংশ।

অন্যদিকে হজযাত্রীদের হজ পালনের ব্যয় কমাতে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। ৯ জানুয়ারি আকাশপথের যাত্রায় সব ধরনের দূরত্ব ২০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝