রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য মেলায় কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বিকাশ পেমেন্টে
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ১৯১)
X

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেনাকাটায় গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়াতে এবারও থাকছে বিকাশ-এর মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা। 

মেলা থেকে পছন্দের পণ্য ও সেবা নিয়ে বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এছাড়া, *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে। গ্রাহকরা সাথে পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) আয়োজিত এই মেলা চলবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

গ্রাহকরা নির্দিষ্ট স্টল থেকে পোশাক-প্রসাধনী, খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ইত্যাদি কিনে পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন সর্বমোট ১০০ টাকা ক্যাশব্যাক। 

পাশাপাশি, ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন একবার। কুপনটি ব্যবহার করতে পরবর্তী ২ দিনের মধ্যে ন্যূনতম ১০০ টাকা রিচার্জ বিকাশ করতে হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://tinyurl.com/2s3u2eh6.



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝