রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ: মন্ত্রী শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:১৮ পিএম  আপডেট: ১২.০১.২০২৫ ৬:২৮ পিএম  (ভিজিট : ২২০)
X

বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।


গতকাল শনিবার কলকাতা পৌর সংস্থার এক স্মরণসভায় তৃণমূল কংগ্রেসের এই নেতা এ অভিযোগ করেন বলে জানিয়েছে এশিয়া নেট।

শোভন দেব চট্টোপাধ্যায়ের দাবি, সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইলে বাংলাদেশ তা বাধা দিচ্ছে। তিনি বলেন, “আমরা আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছি, এতে তাদের সমস্যা কোথায়? আমরা তো তাদের জমিতে কিছু করছি না। কিন্তু বারবার কাজ আটকে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি আরও অস্থির করে তুলতে কিছু দেশের ইন্ধন থাকতে পারে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী দাবি করেন, বাংলাদেশের বর্তমান সরকার তাদের দেশের জনগণের আস্থা হারাচ্ছে। তিনি বলেন, “ইউনুস সরকার ভালো অবস্থায় নেই। তারা দেশের মানুষের আস্থা হারিয়েছে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেই আইন লঙ্ঘন করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে বিএসএফ শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখে বিএসএফ।

আ, দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝