রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এখনও ৪ মাসের রিজার্ভ রয়েছে: গভর্নর
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৬৬)
X

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, গত ৫ মাসে রেমিট‍্যান্স বেড়েছে ৩ বিলিয়ন আর রফতানি বেড়েছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। গভর্নর বলেন, প্যানিকড হওয়ার মতো কিছু হয়নি, এখনও কেন্দ্রীয় ব্যাংকে ৪ মাসের রিজার্ভ রয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর আর কোনো দেশে বাংলাদেশের মত দিন-দুপুরে এত বড় অর্থ পাচারের ঘটনা ঘটেনি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে ১০ টা বিশেষ টাস্কফোর্স গঠিত হয়েছে। তারা ১০ টি বড় পরিবারের পাচার নিয়ে কাজ করবে। ১শ, ২শ কোটি টাকা পাচার নিয়ে কাজ করা ফার্মকে উদ্ধার হওয়া টাকায় কমিশন দেওয়া হবে।

এসময়বেশি দামে ডলার কিনে মুদ্রা বাজার অস্থির না করার আহ্বান জানান তিনি। বড় পেমেন্ট দিতে হলে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলেও জানান গভর্নর। 

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝