রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ এর দরপত্র উন্মুক্ত করা হয়
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৭:১৭ পিএম  (ভিজিট : ২২১)
X

চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫”। “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর বিভিন্ন ইভেন্টে কাজ করার জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে দরপত্র আহবান করা হয়। 

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্তৃক দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার। রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির  সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। 

সভার সভাপতি “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। 

রিহ্যাব চট্টগ্রাম অর্গানাইজিং কমিটি ২০২৫ “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের জমাকৃত দরপত্র উন্মুক্ত করেন। 

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোহাম্মদ মোরশেদুল হাসান। তিনি বলেন এবারের ফেয়ার সম্পর্কে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারনা চালানো হবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাবা শারিস্থ বিনতে নূর, জনাব নুর উদ্দিন আহাম্মদ, জনাব মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য জনাব রেজাউল করিম, জনাব মোঃ জাফর, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী, জনাব আশীষ রায় চৌধুরী, জনাব এস এম আদীবুল হুদা।



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝